বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে ২০২৬ | পল্লী বিদ্যুৎ ও শহরের নিয়ম

বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে? 

বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে ২০২৬  পল্লী বিদ্যুৎ ও শহরের নিয়ম


আস সালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম TrickBD Free ( TrickBDFree.com ) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে ২০২৬ | পল্লী বিদ্যুৎ ও শহরের নিয়ম বিস্তারিত আলোচনা।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে।

নতুন বাড়ি, দোকান, কারখানা কিংবা সামাজিক অনুষ্ঠানের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পূর্বে সঠিক কাগজপত্র প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। অনেকেই জানতে চান বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে এবং বিশেষ করে গ্রামে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে

বাংলাদেশের সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানি (যেমন: পল্লী বিদ্যুৎ/REB, BPDB, DESCO, DPDC, NESCO, WZPDCL)-এর জন্য সরকারি নির্দেশিকা অনুযায়ী নতুন বিদ্যুৎ সংযোগ নিতে যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়, তার সম্পূর্ণ তালিকা নিচে সহজ ও সুন্দরভাবে তুলে ধরা হলো।

১. আবাসিক সংযোগ (LT-A১) নিতে কি কি লাগে? (গ্রাম ও শহরের নিয়ম)

বাসাবাড়ির সাধারণ আবাসিক সংযোগের ক্ষেত্রে আপনার এলাকা (গ্রাম বা শহর) অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিচে দেওয়া হলো:

গ্রামের জন্য (পল্লী বিদ্যুৎ - REB):

গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে নতুন আবাসিক সংযোগের জন্য লাগে:

  1. ছবি ও পরিচয়পত্র: আবেদনকারীর ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র (NID)/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির প্রমানপত্র (যেকোনো একটি):

    • জমি বা ফ্ল্যাটের মালিকানা দলিল, লিজ ডিড অথবা নামজারীর (খারিজ) কাগজসহ খতিয়ান

    • মূল মালিকের মাধ্যমে প্রাপ্ত পাওয়ার অফ অ্যাটর্নি (দলিল ও খতিয়ানসহ)

    • মূল মালিক মৃত হলে উত্তরাধিকার সনদ (ওয়ারিশ সনদ) ও শরীকদের অনাপত্তিপত্র

    • ভূমি মালিকানা সনদ

  3. লোডের পরিমাণ: লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  4. সোলার সিস্টেম: গ্রাহক স্ব-উদ্যোগে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রমাণক (ঐচ্ছিক)

শহরের জন্য (BPDB / DESCO / DPDC / NESCO / WZPDCL):

শহরাঞ্চলে বহুতল ভবন বা ফ্ল্যাটের সংযোগের জন্য লাগে:

  1. ছবি ও পরিচয়পত্র: ১ কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. মালিকানা/ডেভেলপার চুক্তি: জমির দলিল/খতিয়ান অথবা ভবন ডেভেলপার কর্তৃক নির্মিত হলে ডেভেলপারের সাথে সম্পাদিত চুক্তিপত্র অথবা যৌথ মালিকানার অনাপত্তিনামা (প্রযোজ্য ক্ষেত্রে)

  3. ফায়ার সার্ভিস সনদ: বহুতল ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ/সাময়িক সনদ

  4. পূর্বের মিটারের বিল: একই নামে, একই গ্রাহক শ্রেণী এবং একই স্থাপনায় নতুন সংযোগ নিতে নতুন ডকুমেন্টস লাগবে না; শুধু NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ও সর্বশেষ বিলের পরিশোধিত কপি/গ্রাহক নম্বর দাখিল করলেই হবে

২. সেচ সংযোগ (LT-B) নিতে কি কি লাগে?

  1. আবেদনকারীর ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির/ফ্ল্যাটের মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারীর কাগজসহ খতিয়ান অথবা জমির দলিল ও খতিয়ানসহ মূল মালিকের পাওয়ার অফ অ্যাটর্নি অথবা মূল মালিক মৃত হলে উত্তরাধিকার সনদ ও শরীকদের অনাপত্তি পত্র অথবা লিজ ডিড এর ক্ষেত্রে জমির মালিকের সাথে রেজিস্ট্রার্ড চুক্তি হতে হবে (যাতে বিল সংক্রান্ত জটিলতায় জমির মালিক দায় নিবেন মর্মে উল্লেখ থাকবে) অথবা ভূমি মালিকানা সনদ

  3. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  4. সেচ কমিটির অনুমোদনপত্র

৩. ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংযোগ (LT-C1) নিতে কি কি লাগে?

  1. আবেদনকারীর ১ (এক) কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির/ফ্ল্যাটের মালিকানা দলিল বা লিজ ডিড বা নামজারীর কাগজসহ খতিয়ান অথবা মূল মালিকের পাওয়ার অফ অ্যাটর্নি অথবা উত্তরাধিকার সনদ ও শরীকদের অনাপত্তি পত্র অথবা সংযোগ গ্রহণকারী ভাড়াটিয়া হলে জমির মালিকের সাথে রেজিষ্ট্রার্ড চুক্তি হতে হবে (যাতে বিল সংক্রান্ত জটিলতায় জমির মালিক দায় নিবেন মর্মে উল্লেখ থাকবে) অথবা ভূমি মালিকানা সনদ

  3. বহুতল ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ/সাময়িক সনদ

  4. বিশেষ শর্ত: একই আঙিনা/হোল্ডিং/স্থাপনায় একাধিক শিল্প সংযোগ প্রদান করা যাবে না

  5. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  6. নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রমাণক (ঐচ্ছিক)

  7. ট্রেড লাইসেন্স

৪. বাণিজ্যিক / ব্যাটারি চার্জিং স্টেশন (LT-E / D3) সংযোগ

  1. আবেদনকারীর ১ (এক) কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির দলিল, লিজ ডিড, খতিয়ান, পাওয়ার অফ অ্যাটর্নি, উত্তরাধিকার সনদ ও অনাপত্তিপত্র অথবা ভাড়াটিয়া হলে মালিকের সাথে রেজিস্ট্রার্ড চুক্তিপত্র (যেখানে বিলের দায় মালিকের থাকবে) অথবা ভূমি মালিকানা সনদ

  3. ১০ তলার অধিক ভবনের ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ/সাময়িক সনদ

  4. একই নামে ও একই স্থাপনায় নতুন সংযোগ নিতে নতুন ডকুমেন্টস লাগবে না; তবে NID/পাসপোর্ট/জন্ম সনদের কপি ও সর্বশেষ বিলের পরিশোধিত কপি/গ্রাহক নম্বর লাগবে

  5. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  6. রুফটপ সোলার সিস্টেমের প্রমাণক (ঐচ্ছিক)

  7. ট্রেড লাইসেন্স

৫. নির্মাণ কাজ (LT-C2) সংযোগ প্রদান

  1. আবেদনকারীর ১ (এক) কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির/ফ্ল্যাটের মালিকানা দলিল, লিজ ডিড, খতিয়ান, পাওয়ার অফ অ্যাটর্নি, উত্তরাধিকার সনদ, ডেভেলপার চুক্তিপত্র, যৌথ মালিকানার অনাপত্তিনামা অথবা ভূমি মালিকানা সনদ

  3. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  4. পূর্বে কোনো সংযোগ থাকলে শুধু NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ও ঐ সংযোগের সর্বশেষ বিলের পরিশোধিত কপি/গ্রাহক নম্বর দাখিল করতে হবে

৬. সামাজিক অনুষ্ঠান ও মেলার জন্য অস্থায়ী সংযোগ (LT-T)

(স্বল্পস্থায়ী সামাজিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য)

  1. আবেদনকারীর ১ (এক) কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. সামাজিক বা বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র

  3. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  4. সংযোগ গ্রহণকারী ভাড়াটিয়া হলে জমির মালিকের সাথে রেজিস্ট্রার্ড চুক্তি হতে হবে (যাতে বিল সংক্রান্ত জটিলতায় জমির মালিক দায় নিবে মর্মে উল্লেখ থাকবে)

৭. শিক্ষা প্রতিষ্ঠান / ধর্মীয় প্রতিষ্ঠান / সেবামূলক প্রতিষ্ঠান / হাসপাতাল (LT-D1)

  1. আবেদনকারীর ০১ (এক) কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির দলিল/লিজ ডিড/খতিয়ান/পাওয়ার অফ অ্যাটর্নি/উত্তরাধিকার সনদ ও অনাপত্তিপত্র/ডেভেলপার চুক্তিপত্র/যৌথ মালিকানার অনাপত্তিনামা অথবা ভূমি মালিকানা সনদ

  3. বহুতল ভবনের (১০ তলার অধিক) ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ/সাময়িক সনদ

  4. একই নামে ও স্থাপনায় নতুন সংযোগ নিতে নতুন ডকুমেন্টস লাগবে না; তবে NID-এর ফটোকপি ও শেষ পরিশোধিত বিলের কপি দিতে হবে

  5. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  6. নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলার সিস্টেমের প্রমাণক (ঐচ্ছিক)

৮. HT / MT (উচ্চ ও মাঝারি ভোল্টেজ) শিল্প সংযোগ

  1. আবেদনকারীর ১ কপি ছবি এবং NID/পাসপোর্ট/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. জমির দলিল, খতিয়ান, পাওয়ার অফ অ্যাটর্নি, ওয়ারিশ সনদ, ডেভেলপার চুক্তিপত্র, ভাড়াটিয়া হলে রেজিস্ট্রার্ড চুক্তিপত্র অথবা ভূমি মালিকানা সনদ

  3. ১০ তলার অধিক ভবনের ক্ষেত্রে অগ্নি নির্বাপন সনদ/সাময়িক সনদ

  4. পূর্বের সংযোগ থাকলে সর্বশেষ বিলের কপি ও NID-এর ফটোকপি

  5. লোডের চাহিদার পরিমাণ (ঐচ্ছিক)

  6. রুফটপ সোলার সিস্টেমের প্রমাণক (ঐচ্ছিক)

  7. ট্রেড লাইসেন্স

  8. প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের সার্টিফিকেট

  9. ট্রান্সফরমার, এলটি/এইচটি সুইচ গিয়ার ও পিএফআই প্লান্ট এর স্পেসিফিকেশন, প্রোটেকশন ও মিটারিং স্কীমের ওয়ারিং ডায়াগ্রাম

  10. গ্রাহকের সাবস্টেশনের পরিকল্পনা নকশা এবং সাবস্টেশনের বৈদ্যুতিক সিঙ্গেল লাইন নকশা

  11. ইউটিলিটি কর্তৃক অনুমোদিত নকশা অনুযায়ী নিজস্ব মিটারিং প্যানেল বসানোর জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা

  12. কারখানা/স্থাপনা স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র

  13. সাবস্টেশন এলাকার রাস্তাঘাট ও বিদ্যুৎ লাইনের অবস্থানসহ নকশা

  14. শিল্প হিসেবে নিবন্ধন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)

৯. নদীভাংগা ভূমিহীন / সরকারি খাস জমিতে এলটি সংযোগ

(রাস্তার পাশে/জায়গায় অথবা সরকারি খাস জমিতে এলটি আবাসিক/বাণিজ্যিক সিঙ্গেল ফেজ বিদ্যুৎ সংযোগ)

  1. আবেদনকারীর ১ (এক) কপি ছবি এবং NID/অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি

  2. সংশ্লিষ্ট ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ

১০. বিদ্যুৎ সেবা প্রতিনিধি (Power Support Representative - PSR) সংক্রান্ত নীতিমালা

গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক নির্ধারিত নিয়মাবলী:

  1. প্রশিক্ষণ: সকল বিতরণ সংস্থা নিজ এলাকায় অধিবাসীদের মধ্য থেকে কর্মী নির্বাচন করে বিদ্যুৎ সংক্রান্ত কাজের উপর প্রশিক্ষণ প্রদান করবে

  2. কম্পিউটার জ্ঞান: PSR-দের কম্পিউটার ব্যবহারে প্রাথমিক দক্ষতা (ইন্টারনেট, স্ক্যানিং, এমএস অফিস ইত্যাদি) থাকতে হবে

  3. সনদ ও QR কোড: প্রশিক্ষণপ্রাপ্ত PSR-গণ সংস্থাকর্তৃক প্রদত্ত সনদপত্র এবং সেবার মূল্য সম্বলিত QR কোড প্রদর্শন করবেন

  4. সেবা ফি: PSR-গণ নির্ধারিত চার্জ গ্রহণ করবেন (যার প্রতিটি সেবার মূল্য ১০০ টাকার ঊর্ধ্বে নয়)। অভিযোগ প্রমাণিত হলে PSR-এর সনদ বাতিল করা হবে

সরকারি তথ্যসুত্র লিংক আরো বিস্তারিত জানতে ক্লিক করুন https://reb.gov.bd/pages/static-pages/6922e126933eb65569e2a8a4


FAQ: বিদ্যুৎ মিটার আবেদন সংক্রান্ত ১০টি সাধারণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে কি কি লাগে? 

উত্তর: ১ কপি ছবি, NID বা অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, জমির দলিল বা খতিয়ান/ওয়ারিশ সনদ এবং একটি সচল মোবাইল নম্বর লাগে

প্রশ্ন ২: NID কার্ড না থাকলে কি বিদ্যুতের মিটার আবেদন করা যাবে? 

উত্তর: হ্যাঁ, NID না থাকলে বিকল্প হিসেবে পাসপোর্ট অথবা ডিজিটাল অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি ব্যবহার করা যাবে

প্রশ্ন ৩: নদীভাংগা ভূমিহীন বা খাস জমিতে সংযোগ পেতে কি কি লাগে? 

উত্তর: ছবি, NID/জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের নাগরিক সনদপত্র লাগবে

প্রশ্ন ৪: ভাড়া বাড়িতে নিজের নামে সংযোগ নেওয়া যায় কি? 

উত্তর: হ্যাঁ, তবে বাড়ির মালিকের সাথে রেজিস্ট্রার্ড ভাড়া চুক্তিপত্র থাকতে হবে, যেখানে বিল পরিশোধের দায় মালিকের থাকবে বলে উল্লেখ থাকতে হবে

প্রশ্ন ৫: সেচ সংযোগের আবেদনে অতিরিক্ত কি কাগজ লাগে? 

উত্তর: সাধারণ ডকুমেন্টের পাশাপাশি উপজেলা সেচ কমিটির অনুমতিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক

প্রশ্ন ৬: পূর্বের সংযোগ থাকলে একই জায়গায় নতুন মিটার আবেদনে কি কি লাগে? 

উত্তর: নতুন সংযোগের মতো সব কাগজ লাগে না; শুধু NID-এর ফটোকপি এবং আগের সংযোগের পরিশোধিত বিলের কপি বা গ্রাহক নম্বর দাখিল করলেই হয়

প্রশ্ন ৭: কত তলা বহুতল ভবনের ক্ষেত্রে ফায়ার লাইসেন্স লাগে? 

উত্তর: ১০ তলার অধিক বহুতল ভবনের ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপন সনদ বা সাময়িক সনদ জমা দিতে হবে

প্রশ্ন ৮: বাণিজ্যিক ও শিল্প সংযোগে কোন কাগজটি বাড়তি লাগে? 

উত্তর: এই সংযোগগুলোতে সাধারণ ডকুমেন্টের পাশাপাশি হালনাগাদ ট্রেড লাইসেন্স দাখিল করা বাধ্যতামূলক

প্রশ্ন ৯: বিদ্যুৎ সেবা প্রতিনিধি (PSR)-কে আবেদনের সহায়তার জন্য কত টাকা ফি দিতে হয়? 

উত্তর: সরকারি নিয়ম অনুযায়ী PSR-দের প্রতি সেবার ফি সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত হতে পারে

প্রশ্ন ১০: HT/MT শিল্প সংযোগের জন্য কারিগরি কি কাগজ লাগে? 

উত্তর: সাবস্টেশনের নকশা, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, পিএফআই প্লান্টের ওয়্যারিং ডায়াগ্রাম এবং প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের সার্টিফিকেট জমা দিতে হয়

আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম আরো ইন্টারেস্টিং আনকমন সকল বিষয় তথ্য জানতে আমাদের ব্লগ ওয়েবসাইট (বাংলাদেশের জনপ্রিয় ব্লগ) TrickBD Free ( www.TrickBDFree.com ) এর সঙ্গেই থাকুন ।পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।

Previous Post
No Comment
Add Comment
comment url