Robi Number Check 2026: রবি নাম্বার দেখার কোড ও নিয়মাবলী
Robi Number Check 2026: রবি নাম্বার দেখার কোড ও নিয়মাবলী
আস সালামু আলাইকুম ট্রিকবিডিফ্রি.কম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে রবি সিমের নাম্বার চেক করবেন।
রবি নাম্বার চেক
আপনি কি আপনার Robi Number ভুলে গেছেন?কোনো সমস্যা নেই,অনেক সময় নতুন সিম কিনলে বা অনেকদিন অন্য সিম ব্যবহার করলে নিজের নাম্বার মনে রাখা যায় না, চিন্তার কোনো কারণ নেই, রবিতে নিজের নাম্বার চেক করা খুবই সহজ।
আজকের পোস্টে আমরা দেখাবো কীভাবে খুব দ্রুত Robi Number Check করা যায় এবং রবির আরও কিছু প্রয়োজনীয় কোড শেয়ার করবো।
১. কোড ডায়াল করে রবি নাম্বার চেক USSD Code
রবির নাম্বার দেখার সবচেয়ে সহজ উপায় হলো ইউএসএসডি কোড ব্যবহার করা। এটি বাটন ফোন এবং টাচ স্মার্টফোন—দুইটা ক্ষেত্রেই কাজ করে।
- আপনার ফোনের ডায়াল প্যাডে যান।
- ডায়াল করুন: *2# অথবা *121#
- কল বাটনে টিপ মারার কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আপনার রবি নাম্বারটি দেখতে পাবেন।একদম উপরে এর নিচে কিছু অফার শো করতে পারে এবং *১২১# কোড ডায়াল করলে নাম্বার সহ মেনুবার শো হবে। আপনার কোনো টাকা কাটবে না একদম ফ্রি।
- প্লে-স্টোর থেকে My Robi App ডাউনলোড করুন।
- অ্যাপটি ওপেন করলেই আপনার প্রোফাইল বা হোম স্ক্রিনে আপনার মোবাইল নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।
- এখান থেকে আপনি আপনার ডাটা, মিনিট এবং এসএমএস ব্যালেন্সও চেক করতে পারবেন।এজন্য আগে থেকে এপে লগিন থাকতে হবে।
- ব্যালেন্স চেক: *1#
- ইন্টারনেট বা এমবি চেক: *3#
- মিনিট ব্যালেন্স চেক: *222*2#
- এসএমএস চেক: *222*12#
- ইমারজেন্সি ব্যালেন্স (লোন): *8#
- নিজের অফার চেক: *999# অথবা *৮৮৮#
২. My Robi অ্যাপের মাধ্যমে নাম্বার দেখা
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য My Robi App একটি দুর্দান্ত সমাধান।
৩. রবির আরও কিছু প্রয়োজনীয় কোড ২০২৬
নাম্বার চেকের পাশাপাশি আপনার প্রতিদিনের প্রয়োজনে নিচের কোডগুলো দেখে নিতে পারেন:
Robi Number Check সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর :
প্রশ্ন: রবি নাম্বার চেক করার কোড কোনটি?
উত্তর: রবি নাম্বার চেক করার প্রধান কোড হলো *2# অথবা *১২১#
প্রশ্ন: আমি কি এসএমএস এর মাধ্যমে নাম্বার জানতে পারি?
উত্তর: হ্যা আপনি অন্য কাউকে এসএমএস দিয়েও আপনার নাম্বারটি দেখে নিতে পারেন এতে টাকা কাটবে!
আশা করি এই পোস্টের মাধ্যমে আপনি খুব সহজেই Robi Number Check করার উপায় জানতে পেরেছেন। এখন থেকে আর নিজের নাম্বার ভুলে গেলেও দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।
আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম আরো ইন্টারেস্টিং আনকমন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট www.TrickBDFree.com এর সঙ্গেই থাকুন ।পোস্টে কোথাও ভুল ক্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।
